ফিফার ঘোষণা উপেক্ষা করে সিদ্ধান্ত নিলেন রেফারি প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬ ২০২৬ বিশ্বকাপে চালু হওয়া নতুন নিয়মগুলোর মধ্যে হাইড্রেশন বিরতি (পানি পানের বিরতি) অন্যতম বিতর্কিত বিষয়। মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে আবহাওয়া পরিস্থিতির কারণে এই বিরতি বাতিল করা হবে বলে ফিফা ঘোষণা দিলেও, ম্যাচের রেফারি সেটি মানেননি। বুধবার (১ জুলাই) সকালে শুরু হওয়া ম্যাচ চলাকালে রেফারি স্লাভকো ভিনচিচ হাইড্রেশন ব্রেক দেন। মেক্সিকো সিটিতে ম্যাচটি বজ্রঝড়ের কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়। ফিফা জানায়, এই ম্যাচে কোনো হাইড্রেশন বিরতি থাকবে না। কিন্তু প্রথমার্ধে খেলা থামিয়ে খেলোয়াড়দের পানি পানের সুযোগ দেন ভিনচিচ। এতে মেক্সিকোর একটি সম্ভাবনাময় পাল্টা আক্রমণও থেমে যায়। রেফারির এই সিদ্ধান্তে স্বাগতিক সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। যা নিয়ে বিতর্কও হচ্ছে বেশ। বিশ্বকাপ শুরুর আগে ফিফা ঘোষণা দিয়েছিল, সব ম্যাচেই সমান পরিবেশ নিশ্চিত করতে হাইড্রেশন বিরতি রাখা হবে। তবে এই ম্যাচে সংস্থার ঘোষণার সঙ্গে রেফারির সিদ্ধান্তের অমিল নতুন করে আলোচনা তৈরি করেছে। SHARES খেলাধুলা বিষয়: ফিফার ঘোষণা উপেক্ষা করে সিদ্ধান্ত নিলেন রেফারিমেক্সিকো সিটিতে ম্যাচটি বজ্রঝড়ের কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে আবহাওয়া পরিস্থিতির কারণে এই বিরতি বাতিল করা হবে বলে ফিফা ঘোষণা দিলেওম্যাচের রেফারি সেটি মানেননি২০২৬ বিশ্বকাপে চালু হওয়া নতুন নিয়মগুলোর মধ্যে হাইড্রেশন বিরতি (পানি পানের বিরতি) অন্যতম বিতর্কিত বিষয়