মাশরাফি–রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেট নিয়ে মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার। সোমবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাহিদ রানার গতি, বাউন্স ও ইয়র্কারে রীতিমতো বিধ্বস্ত হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। তার বোলিং তোপে ৩৬.৪ ওভারে ১৪১ রানে থেমেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে নাহিদ রানা ১০ ওভারে মাত্র ২১ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন। এটিই বাংলাদেশের বোলারদের ওয়ানডেতে সেরা বোলিং। এতদিন রেকর্ডটি ছিল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মুর্তজা এবং জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হোসেনের দখলে। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট পেয়েছিলেন মাশরাফি, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে ৫.৫ ওভারে সমান রানে ৬ উইকেট পান রুবেল। SHARES ক্রিকেট বিষয়: নাহিদবাংলাদেশের বোলারদের ওয়ানডেতে সেরা বোলিংমাশরাফি–রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানাররেকর্ডস্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেট নিয়ে মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার