হারারে টেস্টে হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬ হারারে টেস্টে হারতে চলেছে বাংলাদেশ। হয়তো ইনিংস হারের লজ্জাও পেতে হতে পারে। এমন শঙ্কা মাথায় নিয়েই তৃতীয় দিনের মধ্যাহ্নভোজে গেছেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৪০ রানের বিপরীতে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে তুলে ৪১০ রান। ২৭০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে টাইগাররা দ্বিতীয় দিন শেষ করে ১ উইকেটে ৪০ রান নিয়ে। আজ মঙ্গলবার তৃতীয় দিনে এসেও পরিস্থিতি বদলায়নি। প্রথম সেশনেই বাংলাদেশ হারিয়েছে আরো ৪ উইকেট। ১১৭ রানে ৫ উইকেট নিয়ে মধ্যাহ্নভোজে গেছে টাইগাররা। ইনিংস হার এড়াতেই এখনো প্রয়োজন ১৫৩ রান। মাঠে কেবল দুই অভিষিক্ত তাওহীদ হৃদয় (২) ও অমিত হাসান (০)। এদিন দিনের শুরুরেই ফেরেন মাহমুদুল হাসান জয়, ৩২ বলে ২২ রানে শেষ হয় তার ইনিংস। তিনে নামা মুমিনুল হকও সুবিধা করতে পারেননি (৩০ বলে ১৩ রান)। ৪৬ রানে ৩ উইকেট হারায় দল। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম মিলে জুটি গড়ে পরিস্থিতি সামলে নেয়ার চেষ্টা করেন। কিন্তু ৬১ রান যোগ হতেই ফেরেন শান্ত। ৪১ বলে ৩০ রান আসে অধিনায়কের ব্যাটে। এরপর মুশফিকের বিদায়ে মধ্যাহ্নভোজের সুযোগ আসে। মুশফিক আউট হন ৬২ বলে ৩৪ করে। ১১৭ রানে ৫ উইকেট হারায় দল। যার ৩ উইকেটই নিয়েছেন ব্লেসিং মুজারাবানি। SHARES ক্রিকেট বিষয়: প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৪০ রানের বিপরীতে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে তুলে ৪১০ রানপ্রথম সেশনেই বাংলাদেশ হারিয়েছে আরো ৪ উইকেটহারারে টেস্টে হারের দ্বারপ্রান্তে বাংলাদেশহয়তো ইনিংস হারের লজ্জাও পেতে হতে পারে