দুই কোটি টাকা বোনাস পাচ্ছে ক্রিকেট দল প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতায় সরকারের পক্ষ থেকে দুই কোটি টাকা বোনাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল শনিবার ক্রিকেট দলকে বোনাস দেওয়ার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ৮৬ রানে জিতেছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। আজ রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ চলছে। SHARES ক্রিকেট বিষয়: দুই কোটি টাকা বোনাস পাচ্ছে ক্রিকেট দলদ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে তারাবাংলাদেশযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ৮৬ রানে জিতেছে বাংলাদেশ