আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ জন নিহত প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে বৃহস্পতিবার একটি ব্যাংকের বাইরে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত এবং অপর ১২ জন আহত হয়েছে। প্রাদেশিক এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতির পরিচালক ইনামুল্লাহ সামাঙ্গানি এএফপি’কে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী আজ স্থানীয় সময় সকাল প্রায় ৮টার দিকে কান্দাহার শহরে আত্মঘাতী হামলায় তিনজন আফগান নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছে।’ Download PhotoCard SHARES অর্থনীতি বিষয়: আফগানিস্তান