বাংলা একাডেমির অডিটোরিয়ামে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪

বাংলা একাডেমির অডিটোরিয়ামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৪ মার্চ) বিকেল ১৫টা ৪৩ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বাংলানিউজকে জানান, বিকেল ১৫টা ৪৩ মিনিটে বাংলা একাডেমির অডিটোরিয়ামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে ইউনিটগুলো পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। পরে তিনটি ইউনিট ফেরত এনে একটি ইউনিট সেখানে পাঠানো হয়।