দলের বিপদে পাশে নেই হাথুরুসিংহে প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪ সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে যাচ্ছেতাই পাফরম্যান্স ছিল টাইগারদের। শান্ত-লিটনদের ব্যাটিং, মানসিকতা, শট সিলেকশন দেখে মনে হয়েছে, তারা যেন অসহায় আত্মসমর্পণ করছেন। মুখ থুবড়ে পড়েছে হাথুরাসিংহের সব পরিকল্পনা। ফলাফল বাংলাদেশ হেরেছে ৩২৮ রানের বড় ব্যবধানে। সিরিজের দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে আবারও মাঠে নামবে বাংলাদেশ। দলের এমন বিপদের মুহূর্তে লিটন-জয়রা পাশে পাচ্ছেন না তাদের প্রধান গুরু চন্দ্রিকা হাথুরাসিংহকে। ব্যক্তিগত কাজে হঠাৎ অস্ট্রেলিয়া ফিরে গেছেন প্রধান কোচ। তার পরিবর্তে নাজমুল হাসান শান্তদের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ নিক পোথাস। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় চাপে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তৈরি হয়েছে বাঁচা-মারা ম্যাচে। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই নাজমুল হোসেন শান্তদের। ড্র হলেও সিরিজ চলে যাবে লঙ্কানদের হাতে। ৩০ মার্চের আগে টেস্টের জন্য দুই দিন অনুশীলন করবে বাংলাদেশ দল। সেই প্রস্তুতিতেও দলের সঙ্গে থাকতে পারছেন না কোচ। প্রায় এক বছর পরে এ ম্যাচ দিয়ে টেস্টে ফিরছেন সাকিব আল হাসান। চোটের জন্য চট্টগ্রামে খেলতে পারবেন না জোরে বোল করা মুশফিক হাসান। তার পরিবর্তে দলে এসেছেন হাসান মাহমুদ। SHARES ক্রিকেট বিষয়: শ্রীলঙ্কাহাথুরুসিংহে