ঘণ্টাখানেক বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

বিদ্যুৎ সমস্যার কারণে ঘণ্টাখানেক বন্ধ থাকার পর ফের মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ রবিবার সকাল পৌনে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে সকালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। এতে অফিসগামী যাত্রীরা বিপাকে পড়েন।

মেট্রোরেল প্রতিদিন উত্তরা উত্তর প্রান্ত থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।

এদিকে গত ২৭ মার্চ থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগে যেখানে মতিঝিল প্রান্ত থেকে সর্বশেষ ট্রেনটি ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেতো, সেখানে ওইদিন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ছে রাত ৯টা ৪০ মিনিটে।