বাবা হারালেন পার্থ বড়ুয়া প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্যান্ডদল সোলসের অন্যতম সদস্য ও জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া। জানা গেছে, মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ১টা ১৫ মিনিটের দিকে তার বাবা বিমল কান্তি বড়ুয়া পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৯০। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বিমল কান্তি বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পার্থ বড়ুয়া নিজেই। ফেসবুকে পোস্ট লিখেছেন, বাবা নাই। তিনি জানান, ঢাকার বাসাতেই মারা গেছেন বাবা। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখার প্রস্ততি নেওয়া হচ্ছে। পার্থ বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রামে। SHARES বিনোদন বিষয়: পার্থবড়ুয়া