কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় লাশ হলেন ব্যাংক কর্মকর্তা প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪ কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন আইএফআইসি ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক হাসানুর রহমান। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মারা গেছেন এক ব্যাংক কর্মকর্তা। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুর রহমান আইএফআইসি ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার নাড়িকেলবাড়িয়া গ্রামের শমশের আলীর ছেলে। ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার এসআই আদম আলি বলেন, হাসানুর রহমান ঝিনাইদহ সদর উপজেলায় নিজের গ্রাম নারিকেলবাড়িয়া থেকে মোটর সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। SHARES দুর্ঘটনা বিষয়: আইএফআইসিব্যাংক