বিআরটিএর হিসাবে ঈদযাত্রায় নিহতের সংখ্যা ৩২০

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

এবার ঈদযাত্রার ১৭ দিনে সারাদেশে ২৬৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সংস্থাটি বলছে, ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সময়ে ঘটা এসব সড়ক দুর্ঘটনায় ৩২০ জন নিহত ও ৪৬২ জন আহত হয়েছেন। এই সময়ে গড়ে প্রতিদিন ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

রোববার (২১ এপ্রিল) দুপুরে বনানীর বিআরটিএর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।