ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪ বোয়ালখালী উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতরা ওই অটোরিকশার চালক ও যাত্রী বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলার শাকপুরা রায়খালী সেতুসংলগ্ন এরিনা গার্মেন্টস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশার চালক মো. দেলোয়ার (৩০) ও যাত্রী মিজানুর রহমান (৩০)। দেলোয়ারের বাড়ি চাঁদুপর জেলায় এবং মিজানের বাসা নগরীর লালখান বাজারে বলে পুলিশ জানিয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন সারাবাংলাকে জানান, নগরীর ফিশারিঘাট থেকে অটোরিকশায় করে মাছ নিয়ে গোমদণ্ডী ফুলতল বাজারে বিক্রির জন্য যাচ্ছিলেন মিজানুর রহমান। বালুবোঝাই ট্রাকটি ছিল বোয়ালখালী থেকে পটিয়া অভিমুখী। SHARES দুর্ঘটনা বিষয়: নগরীরসিএনজি