২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ শক্তির মাপকাঠিতে শেখ জামালের চেয়ে খুব বেশি এগিয়ে নেই পুলিশ এফসি। কিন্তু ফেডারেশন কাপে মাঠের লড়াইয়ে তারা ২৩ মিনিটেই ফল নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালে শেখ জামালকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে পুলিশ। মঙ্গলবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথমার্ধে পুলিশ রাজত্ব করেছে। ম্যাচ ঘড়ির প্রথম ২৩ মিনিটে তিন গোল আদায় করে জামালকে ব্যাকফুটে ফেলে দেয়।শুরুর ২ মিনিটে পুলিশ এগিয়ে যায়। মোহাম্মদ মিঠুর ফ্রি কিক থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার জাবোখির সখিমভ দারুণ হেডে গোল করেন। গোলকিপার লাফিয়ে উঠে হাত দিয়ে বল আটকে দেওয়ার চেষ্টা করলেও পারেননি। ৬ মিনিট পর পুলিশ ব্যবধান বাড়িয়ে নেয়। বাঁ প্রান্ত থেকে ভেনেজুয়েলার ফরোয়ার্ড মরিলো জিমেনেজ একজনকে ডজ দিয়ে ক্রস ভাসান, তা থেকে শাহ কাজেম দারুণ দক্ষতায় লাফিয়ে উঠে পা বাড়িয়ে বল জড়িয়ে দেন জালে। ২৩ মিনিটে ব্যবধান ৩-০ হয়। শাহেদ মিয়ার ক্রসে আজমত আব্দুল্লায়েভ ব্যাকহিল থেকে নিশানাভেদ করেন। SHARES খেলাধুলা বিষয়: নিশানাভেদমিডফিল্ডার