মুন্সিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ৮, ২০২৪ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (আনারস) ও মনসুর আহমেদ খান জিন্নাহ (কাপ পিরিচ) দুই চেয়ারম্যান প্রার্থী সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার দুপুরে গজারিয়া উপজেলার ইসমানিচর এলাকার এই সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষে ৫ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। এসময় হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম (আনারস) প্রতীকের সর্মথকরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারের সিল মারার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিলে বুথের সিল ও কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয়। পরে কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে নির্বাচনে দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর মাহিদুল ইসলাম বলেন, ‘ইসমানিচর কেন্দ্রের বাহিরে আনারস ও কাপ পিরিচ সর্মথকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিতিতে হয়ে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, ভোটকেন্দ্রের তার কোন প্রভাব পড়েনি।’ এ নিয়ে গজারিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, ‘হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক পক্ষের সর্মথকরা কেন্দ্র দখল করার চেষ্টা চালায় তবে পুলিশের উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে৷ তবে হামলাকারীরা ব্যালট পেপারের সিল নিয়ে যাওয়ায় ভোট কেন্দ্রটি বন্ধ রয়েছে।’ Download PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: উপজেলাচেয়ারম্যান