সৃজিতের ‘টেক্কা’ ছবি থেকে সরে গেলেন অনুপম

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪

সৃজিত মুখার্জি পরিচালিত ‘টেক্কা’ ছবি থেকে সরে গেলেন সুরকার অনুপম রায়। বাজেটের কারণে এই প্রথম সৃজিতের ছবির সুর করবেন না অনুপম রায়। তার জায়গায় আসছেন রণজয় ভট্টাচার্য। 

ভারতীয় সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে অনুপম জানিয়েছেন, ‘ছবির বাজেট নিয়ে কিছুটা সমস্যা রয়েছে তাই আমি নেই। এ রকম ঘটতেই পারে। সব সময় সব কিছু এক থাকবে, এটা হয় না। তবে রণজয়কে শুভেচ্ছা।’ অন্যদিকে ‘প্রেমে পড়া বারণ’ গানের সুরকার রণজয় জানিয়েছেন, ‘সৃজিতের ছবির গানে সুর করা বেশ চ্যালেঞ্জিং। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। বাড়তি উত্তেজনা তো রয়েছেই।’