চট্টগ্রামের সিটিগেটে বাস উল্টে নিহত ১, আহত ১৫ প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪ চট্টগ্রামের সিটিগেট এলাকায় স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এঘটনায় একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। আজ শনিবার সকাল সোয়া ৯টার পর ঢাকা-চট্টগ্রাম সড়কের সিটিগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত বাসটিকে সরিয়ে নিলে ফের যান চলাচল শুরু হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় বাসটি। SHARES দুর্ঘটনা বিষয়: আহতযাত্রীবাহীস্টার লাইন