ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না: মিশা সওদাগর প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪ বাংলা চলচ্চিত্রের দাপুটে খলনায়ক শহীদ হাসান মিশা সওদাগর। তিনি ব্রাজিলিয়ান ফুটবল দলের ভক্ত। কিন্তু কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে ব্রাজিল যে পারফরমেন্স দেখিয়েছে তাতে হতাশ এই ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেইজে মিশা সওদাগর লিখেছেন: আমি ব্রাজিলের সাপোর্টার। কিন্তু আজকে ব্রাজিল যে খেলা খেললো বা গোটা টুর্নামেন্ট এই যে খেলা !!!!! সেটি দিয়ে আর যাই হোক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না। যত ভালো প্লেয়ারই থাকুক না কেন???? নিজের ফেসবুক পোস্টের সঙ্গে হলুদ রঙের টি-শার্ট পরিহিত ছবিও সংযুক্ত করেছেন মিশা সওদাগর। কোপা আমেরিকার ফাইনালে যারা চ্যাম্পিয়ন হবে তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন কিংবদন্তি এই অভিনেতা। তিনি লিখেছেন, শুভকামনা নতুন কোনো চ্যাম্পিয়নের জন্য। কোপা আমেরিকার এবারের আসরের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও উরুগুয়ে। নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে খেলা শেষ হওয়ায় ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিতে পৌঁছে গেছে উরুগুয়ে। ব্রাজিল একাদশে ছিলেন না দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। তার বদলে মাঠে নেমেছিলে ১৭ বছর বয়সী এন্ড্রিক। ম্যাচের শুরু থেকেই দুই দল খেলেছে ছন্নছাড়া ফুটবল। আক্রমণ সাজানোর চেয়ে প্রতিপক্ষের ফুটবলারকে ফাউলই বেশি করেছেন তারা। প্রথমার্ধে বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। একের পর এক ফাউলে বারবার থেমে গেছে ম্যাচ। গোলশূন্যভাবেই তাই শেষ হয় প্রথমার্ধ। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: ফুটবলব্রাজিলিয়ান