সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শাকিবের ‘দরদ’ প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪ ঘোষণাটা আগেই এসেছিল, সেপ্টেম্বরে আসছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ‘দরদ’। এবার দিনক্ষণ জানা গেল। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে আগামী ৬ সেপ্টেম্বর। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছে। সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। ইতিমধ্যেই সিনেমার টিজার ও লুক প্রকাশিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় প্রকাশ হবে নতুন আরও একটি টিজার। নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আজ (১৫ জুলাই) থেকে দরদ সিনেমার প্রচারণা শুরু হচ্ছে নতুন একটি টিজার প্রকাশের মধ্যদিয়ে। বাংলাদেশের পাশাপাশি বিশ্ববাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যের বড় অংশজুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরার টার্গেট আছে।’ দরদ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলা ভাষার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায়। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: চলচ্চিত্রদরদ
দরদ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলা ভাষার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায়।