নতুন সিনেমা নিয়ে আসছেন ‘কেজিএফ’ তারকা ইয়াশ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

দক্ষিণ ভারতের সিনেমা কেজিএফ ও কেজিএফ-২ এর পর আবার নতুন সিনেমা নিয়ে আসছেন রকি ভাই খ্যাত নায়ক ইয়াশ। নতুন এ সিনেমাটির নাম ‘টক্সিক’

বুধবার (৮ জানুয়ারি) নায়কের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে ইয়াশের নতুন সিনেমা টক্সিকের প্রথম টিজার।

১ মিনিটের এই টিজার মুক্তির পর নেট দুনিয়ায় চলছে আলেচনার ঝড়। অনেকেই বলছেন ১ হাজার কোটির মাইলফলক স্পর্শ করা কেজিএফ সিনেমার রেকর্ডও ভেঙে দিবে টক্সিক সিনেমাটি।

প্রত্যাশার কমতি নেই বিখ্যাত ভারতীয় সাংবাদিক ও সিনেমা বিশ্লেষক তারান আদর্শসহ বিভিন্ন সিনেমা সমালোচকদেরও।

নতুন সিনেমার ঘোষনায় উচ্ছ্বসিত রকি ভাইয়ের ভক্তসহ বিভিন্ন শ্রেণীর দর্শকরা।