তুলসী পাতার রস দিয়ে দিন শুরু অমিতাভের, ফিটনেস দিয়েছে ‘প্রাণায়ম’ প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫ সংখ্যার হিসেবে বয়স ৮৩ হলেও কয়েক প্রজন্মের অভিনেতার সঙ্গে টক্কর দিয়ে কাজ করে চলেছেন ভারতের হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চন। এই বয়সেও শুটিংয়ে পৌঁছান সহকর্মীদের আগে, সিনেমার স্বার্থে ছোটখাট টিলা থেকে লাফ দেওয়া বা হিমালয় বাইতেও পিছপা নন তিনি। গেল দুই বছরে শুটিং সেটে কয়েকবার গুরুতর আহত হলেও, সুস্থ হয়ে ফিরেছেন শুটিং ফ্লোরে। ক্লান্তিকে ধারকাছে ঘেষতে না দিয়ে বর্ষীয়ান অভিনেতা কীভাবে শরীর স্বাস্থ্যকে নিজের ‘বশে রেখেছেন’ সেই গল্প করেছেন তার শরীরচর্চার দুই প্রশিক্ষক বৃন্দা মেহেতা ও শিবোহাম। হিন্দুস্তান টাইমসকে বৃন্দা ও শিবোহাম বলেছেন তারা গত আড়াই দশক ধরে অমিতাভের শরীরচর্চার বিষয়টি দেখভাল করছেন। সুশৃঙ্খল জীবনধারা অমিতাভের সুস্থতা ও ফিটনেস অটুট রেখেছে বলে ভাষ্য তার দুই প্রশিক্ষকের। “নিয়মানুবর্তিতা এবং জীবনযাপনে সংযমই অমিতাভের ফিট থাকার রহস্য। নিয়মের একচুল এদিক ওদিক করেন না তিনি। “অনেকে বলেন, ‘সময় নেই বলে শরীরচর্চা করতে পারি না’। হাজার কাজ থাকলেও অমিতাভ ঠিক সময় বের করে নেন। ভোরে নির্দিষ্ট সময়েই শরীরচর্চা করেন। এক মিনিটও দেরি হয় না।“ বৃন্দা বলেছেন, অমিতাভের শরীরচর্চা শুরু হয় ভোর ৬টা থেকে। শুরুতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও প্রাণায়াম করেন। পরে কয়েকটি যোগাসন করেন। মেডিটেশনও করেন ঘড়ি ধরে। এই নিয়মের ব্যতিক্রম হয় না সাধারণত। SHARES বিনোদন বিষয়: ক্লান্তিকেশরীরচর্চার