বেনফিকাকে ৫-৪ গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সা

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগে জয় তুলে নিলো বার্সেলোনা। বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়ে বাড়ি ফিরেছে হান্সি ফ্লিকের দল।

এদিকে লিলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। ক্লাব ব্রুজের সাথে গোলশুন্য ড্র করেছে য়্যুভেন্তুস।

প্রথম মিনিটেই লিড নেয় বেনফিকা। ১৩ মিনিটে সমতায় ফেরে বার্সা। এরপর আবারও লিড নেয় বেনফিকা। ৩-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। ৭৭ মিনিট পর্যন্তও ৪-২ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনে বার্সা। দুবার ২ গোলে পিছিয়ে পড়ে হান্সি ফ্লিকের দল। লেভান্দোফস্কি, এরিক গার্সিয়া ও রাফিনিয়ার অদম্য চেস্টায় শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছে কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগে লিসবনের এই ম্যাচ ইতিহাস হয়েই থাকবে।

এদিকে অ্যানফিল্ডে মোহামেদ সালাহর করা ৩৪ মিনিটের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৬২ মিনিটে সমতায় ফেরে লিলে। ৬৭ মিনিটে এলিয়টের শট থেকে জয় নিশ্চিত করে লিভারপুল।