চতুর্থ গ্র্যামি জয় শাকিরার, নিলেন বড় সিদ্ধান্ত প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫ চতুর্থবারের মত গ্র্যামি জয় করলেন জনপ্রিয় কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। ‘লাস মুজেরেস ইয়ো না লোরান’ অ্যালবামের জন্য এই পুরস্কার পেয়েছেন শাকিরা। আর এর সঙ্গেই একটি বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা! জানালেন, তার এই পুরস্কারটি উৎসর্গ করছেন অভিবাসী ভাইবোনদের জন্য। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রতিবারের মতো এবারও বসে গ্র্যামির আসর। ৬৭ তম আয়োজনে বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে ওঠে এই সেরা অনুষ্ঠান। এদিন শাকিরার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন তারকা জেনিফার লোপেজ। সে সময় দর্শক আসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা। SHARES বিনোদন বিষয়: শাকিরাসংগীতশিল্পী