খেজুরের প্যাকেটে নতুন মেয়াদ দিয়ে প্রতারণা প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ মেয়াদোত্তীর্ণ খেজুরকে নামীদামী ব্রান্ডের নাম দিয়ে প্যাকেটজাত করে প্রতারণার অভিযোগে ফেনীর ইউসুফ এন্টারপ্রাইজকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম এ জরিমানা করেন।ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, জেলা টাস্কফোর্স টিম ফেনীর মহিপাল ফলের আড়তে ভেজালবিরোধী অভিযান চালায়। এসময় ইউসুফ এন্টারপ্রাইজ আড়তে গিয়ে দেখা যায়, নামীদামী ব্র্যান্ডের নকল প্যাকেট বানিয়ে তাতে এক বছর আগের মেয়াদোত্তীর্ণ খেজুর ভরে ইচ্ছামতো মূল্য সংযোজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ বাসানো হয়। এ অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান বলেন, রমজানকে সামনে রেখে দুষ্ট চক্রের লোকজন সক্রিয় রয়েছে। ভেজাল নিয়ন্ত্রণে ফেনীতে অভিযান অব্যাহত থাকবে। SHARES জাতীয় বিষয়: ইউসুফনামীদামী