কর্মসংস্থান সৃষ্টিতে জাতীয় দক্ষতা তথ্যভান্ডার তৈরির সুপারিশ প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ কর্মসংস্থানের সংকট থেকে উত্তরণে সমন্বিত জাতীয় তথ্যভান্ডার তৈরির সুপারিশ করেছে টাস্কফোর্স। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন খাতে সংকট থেকে উত্তরণে অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভায় এ নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সংকট থেকে উত্তরণে টাস্কফোর্সের সুপারিশ: সামাজিক সুরক্ষার সংকট উত্তরণে সামাজিক সুরক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত প্রকল্পগুরোর পরিধি নির্ধারণ ও পরিমার্জন করতে হবে; জীবন চক্র ভিত্তিক কাঠামোর আওতায় কর্মসূচিগুলোকে একীভূত করতে হবে এবং অপ্রাসঙ্গিক কর্মসূচি বাদ দিয়ে মাঝারি মেয়াদের কর্মসূচির সংখ্যা ১৫ থেকে ২০ এর মধ্যে সীমাবদ্ধ রাখা যেতে পারে; সুবিধাভোগী নির্বাচনের মানদণ্ড ও পদ্ধতির পরিমার্জন করতে হবে; সুবিধাভোগী নির্বাচনের জন্য তথ্যভান্ডার ব্যবস্থা আধুনিক করতে হবে; ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধির জন্য অভিযোজনমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। এছাড়া কর্মসংস্থানের সংকট থেকে উত্তরণে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন উদ্যোগ বাজারে চাহিদা ও শিল্পখাতে প্রয়োজনের সঙ্গে সংগতিপূর্ণ করতে হবে; আধুনিক প্রযুক্তিতে (যেমন রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিল্পায়ন) বেসরকারি খাতকে বিনিয়োগ উৎসাহিত করতে হবে; জাতীয় বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: সামাজিকসুবিধাভোগীসুরক্ষা