কার সঙ্গে বালি ভ্রমণে গেলেন সুহানা

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

শাহরুখ খানের মেয়ে সুহানা খান সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি ভ্রমণে গেছেন। এ খবর ছড়িয়ে পড়তেই তার অনুরাগীরা জানতে চাইছেন কার সঙ্গে প্রাকৃতিক এ নৈসর্গিক স্থানে ভ্রমণ করতে গিয়েছেন বাদশার কন্যা। নতুন কারো প্রেমে পড়েছেন না তো! অনেকেই এরকম ভাবছেন।

জানা গেছে, প্রেমিক নয়, তার বান্ধবী জেসমিনকে নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গিয়েছিলেন। আজ (৪ মার্চ) ইনস্টাগ্রামে সুহানা ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছেন। এতে তাকে লাল পোশাকে সূর্যাস্তের সময় পোজ দিতে দেখা গেছে।

পর পর কয়েকটি ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। একটিতে লাল পোশাকে তাকে দেখতে লাগছে ভীষণ সুন্দর লাগছে। ছবিতে ধরা পড়েছে দূরে আলো অন্ধকারে মোড়ানো পাহাড়। অন্য ছবিতে সুন্দর একটি জলপ্রপাতের দৃশ্য দেখা গেছে। এরপরের ছবিতে অন্য একটি পোশাকে ধরা দিতে দেখা যায় অভিনেত্রীকে। ৪ নম্বর ছবিতে একজনকে দেখা যায় বাইরের দিকে মুখ ফিরিয়ে বসে থাকতে।শেষ ছবিতে দুটি খেলনা বানর দেখা যায়,যা হোস্টরা সুহানা এবং জেসমিনকে উপহার দিয়েছিল। ছবিগুলি শেয়ার করে সুহানা ক্যাপশনে লিখেছেন, ‘টু সাম ইট আপ (বানরের ইমোজি)’। সুহানা এই স্থানটিকে ইন্দোনেশিয়ার বালি বলে জিও-ট্যাগ করেছেন। সুহানার খালাতো বোন আলিয়া এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘ক্যাপশনের কী হবে?’ নারীর কাঁধ ঝাঁকানোর ইমোজি দিয়ে জবাব দেন সুহানা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জেসমিনের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন সুহানা।