কেমন থাকবে আজকের আবহাওয়া প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৫ আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে সারা দেশেই গরমের অনুভূতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবারও (১০ মার্চ) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময়ের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: ডিগ্রিসম্ভাবনাসামান্য