তবে কি কান হয়ে উঠছে অস্কারের আয়না প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫ কান চলচ্চিত্র উৎসবের সর্বশেষ আসরে সর্বোচ্চ পুরস্কার পাম দর পেয়েছিল ‘আনোরা’। এ বছর পেয়ে গেল অস্কার। সেও গুরুত্বপূর্ণ পাঁচ পাঁচটি শাখায়। একাধারে অস্কারে সিনেমা, পরিচালক, অভিনেত্রী, চিত্রনাট্য ও সম্পাদনায় সেরার পুরস্কার পেল ছবিটি। শুধু কি তাই? কানের একই আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিল ‘এমিলিয়া পেরেজ’ ছবিটি। সেটিও অস্কারে জিতে নেয় দুটি পুরস্কার। তবে কি কান চলচ্চিত্র উৎসব হয়ে উঠছে অস্কারের আয়না? প্রায় প্রতি বছরই দেখা যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ছবিগুলো অস্কারের বিচারকদেরও মন জয় করে নিচ্ছে। গত বছর কানে প্রশংসা কুড়ানো ৮ সিনেমা ৯৭তম অস্কারে ৩১টি মনোনয়ন পেয়েছিল ১৭টি শাখায়। অস্কার জিতে নিয়েছে তার কয়েকটি। অনেক সিনেমা বোদ্ধা বিষয়টিকে সাধারণীকরণ করে ফেলেছেন। তারা মনে করেন, একটি উৎসবে সেরা সিনেমাগুলোই জমা দেওয়া হয়। জুরিরা সেরা সিনেমাগুলোকেই বেছে নেন। আর কান উৎসবটির পরে অস্কারের আসর বসে বলে মনে হতে পারে, কানের আয়নায় সেরা সিনেমাগুলো দেখে নিচ্ছেন অস্কারের জুরিরা। তবে আরেকটি পক্ষ মনে করেন, কান চলচ্চিত্র উৎসব তাদের জুরি বাছাইয়ে বেশ সতর্কতা অবলম্বন করেন। তাদের চেষ্টা থাকে সেরা জুরি দিয়ে ছবি যাচাই-বাছাই করার। আর সেই চেষ্টাকে গুরুত্ব দেন অস্কারের বিচারকেরা। অন্য একটি পক্ষ মনে করেন, পুরস্কারের এই ব্যাপারগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে চলচ্চিত্রের সূক্ষ্ম রাজনীতি। বৈশ্বিক অনেক ঘটনার প্রতিবাদ রাজনৈতিকভাবে করা সম্ভব হয় না। সেগুলো শৈল্পিক প্রতিবাদের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে চলচ্চিত্র ও এর উৎসব। তাই কান চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে অস্কারের চেয়ে বেশি। যে কারণে ব্যতিক্রম কান চলচ্চিত্র উৎসব মেয়েটার বাড়ি ব্রুকলিনে। পেশায় একজন যৌনকর্মী। এক ধনীর দুলালের সঙ্গে পরিচয়, প্রেম, তারপর বিয়ে হয় তার। নিউইয়র্কে তারা সংসার শুরু করে। সে খবর চলে যায় রাশিয়ায়, ছেলের পরিবারের কাছে। ছেলের মা-বাবা বিয়েটা মেনে নিতে পারেন না। ছেলেকে ওই ‘দুষ্টু’ মেয়ের কাছ থেকে কেড়ে নিতে তারা রওনা হন নিউইয়র্কের দিকে। এটা হচ্ছে ‘আনোরা’ নামের সিনেমাটার কাহিনি, বানিয়েছেন মার্কিন চলচ্চিত্রকার শন বেকার। কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল থেকে গত বছর ছবিটি জিতে নিয়েছে সেরা সিনেমার পুরস্কার। এ বছর জিতলো অস্কার। ‘আনোরা’ চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন নামের অখ্যাত এক তরুণী। SHARES বিনোদন বিষয়: আনোরাজুরিরাবিচারকদেরও