আশা ভোঁসলের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬ উপমহাদেশের সঙ্গীত ইতিহাসে আশা ভোঁসলে ছিলেন এক অনন্য ‘আইকনিক বহুমুখী সঙ্গীতশিল্পী’। আট দশকেরও বেশি সময়জুড়ে তার সুরেলা কণ্ঠে হাজার হাজার গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি শুধু হিন্দি নয়, একাধিক ভারতীয় ও বিদেশী ভাষায় গান রেকর্ড করে সঙ্গীতকে বিশ্বপরিসরে পৌঁছে দিয়েছেন। ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার দুপুরে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান আশা ভোঁসলে। শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, উপমহাদেশের সঙ্গীত ইতিহাসে আশা ভোঁসলে ছিলেন এক অনন্য ‘আইকনিক বহুমুখী সঙ্গীতশিল্পী’। আট দশকেরও বেশি সময়জুড়ে তার সুরেলা কণ্ঠে হাজার হাজার গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি শুধু হিন্দি নয়, একাধিক ভারতীয় ও বিদেশী ভাষায় গান রেকর্ড করে সঙ্গীতকে বিশ্বপরিসরে পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত, গজল থেকে শুরু করে আধুনিক পপ- সব ধারার সঙ্গীতে অসাধারণ দক্ষতা তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সঙ্গীত জগতে তার রেখে যাওয়া অসংখ্য কালজয়ী গান আগামী প্রজন্মের জন্য অমর সম্পদ হয়ে থাকবে। SHARES বিনোদন বিষয়: আইকনিকবহুমুখীভারতমির্জা ফখরুলশোক প্রকাশসঙ্গীতশিল্পীসময়জুড়ে