ঢাবিতে সেই শিশুর গায়েবানা জানাজা, কফিন মিছিল প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কফিন মিছিল শেষে সেই শিশুর ধর্ষক ও হত্যাকারীসহ দেশের সব ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কফিন মিছিল নিয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা। গায়েবানা জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সদস্য সচিব জাহিদ আহসান, ঢাবি শিবির নেতা মাজহারুল ইসলামসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্যা রেপিস্ট’, ‘ বিচার চাই’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁয় নাই’, ‘জুলাইয়ের বাংলায়, ধর্ষকদের ঠাঁয় নাই’। SHARES শিক্ষা বিষয়: বাংলায়বিচারবিশ্ববিদ্যালয়েরসোনার