রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫ রাজশাহীর বাঘায় বজ্রপাতে মানিক হোসেন মণ্ডল (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।নিহত মানিক হোসেন হামিদকুড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। আড়ানী পৌরসভার ৩ নম্বর হামিদকুড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল আওয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, দুপুরে হামিদকুড়া মাঠে নিজ জমিতে ভুট্টার বীজ বপন করছিলেন মানিক হোসেন। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: বাঘায়রাজশাহীর