কাল থেকে শুরু প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’ প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ৬, ২০২৫ ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমার সাফল্যের পর আবারও শুটিংয়ে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। তবে এবার বড়পর্দার জন্য নয়, শুটিং করবেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। আগামীকাল বুধবার থেকে প্রীতম হাসান ও জেফার রহমানকে নিয়ে তিনি শুরু করছেন ‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মের শুটিং। জানা গেছে, আগামীকাল থেকে রাজধানী ঢাকাতে শুরু হচ্ছে সিনেমার শুটিং, চলবে টানা ৫ দিন। এরপর কক্সবাজারের মনোরম লোকেশনে হবে এর বাকি অংশের দৃশ্যধারণ। শিহাব শাহীন বলেন, ‘একদম রোমান্টিক ঘরানার প্রজেক্ট “তুমি আমি শুধু”। নতুন গল্প, নতুন জুটি। প্রীতম-জেফার দুজনেই গানের মানুষ। এই দুজনকে নিয়ে একটা নতুন চ্যালেঞ্জ। আশা করি, কাজটি দর্শকদের ভালো লাগবে।’ এদিকে, প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে আর জেফার সর্বশেষ অভিনয় করেছেন শিহাব শাহীনের ‘অ্যালেন স্বপন সিজন ২’তে। বলা দরকার, আসছে ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফরম বিঞ্জের জন্য নির্মিত হচ্ছে ‘তুমি আমি শুধু’ সিনেমাটি। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: কক্সবাজারেরমনোরম