ভোলায় নদ-নদীর পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিনত হয়েছে। যার প্রভাবে উপকূলীয় জেলায় নদ নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নিচু এলাকা। টানা বৃষ্টিপাতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বেড়িবাঁধের দুর্বল অবস্থার কারণে অনেকে আতঙ্কের মধ্যে রয়েছে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। আবহাওয়া অধিদপ্তর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নৌবন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। ঝড়ো হাওয়ার শঙ্কায় মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ভোলার কিছু এলাকায় নৌ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিটিএ সহকারী পরিচালক রিয়াদ হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে সকাল থেকে ভোলায় ভারী বৃষ্টি হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভোলার জেলা প্রশাসক আজাদ জানান, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যপ্ত খাদ্যসামগ্রী, মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: উপকূলীয়জেলায়