তানজিব সারোয়ারের কণ্ঠে ‘নামের জীবন’

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৫

সুখের খোঁজে ক্লান্ত মানুষের না পাওয়ার কষ্ট উঠে এসেছে গায়ক তানজিব সারোয়ারের গাওয়া নতুন গান ‘নামের জীবনে’।

জে এস মিউজিকের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।

তানজিব সারোয়ার বলেছেন তিনি গানটির মুক্তির অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন।

“সচরাচর এমন বিষয়ের গান করার সুযোগ হয় না। আমি আশা করি, গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিবে।”

গানের কথা লিখেছেন জে এস জিসান, সুর করেছেন রিয়াদ আহসান, সংগীতায়োজন করেছেন এ পি শুভ।

গানের ভিডিও চিত্রে অভিনয় করেছেন তারেক জামান ও শবনম শিলা। আরও আছেন মুকুল জামিল, আকাশ প্রদীপসহ একাধিক শিল্পী।

গানটির ভিডিও নির্মাণ করেছেন জিসান। চিত্রগ্রহণ ও সম্পাদনার কাজও করেছেন তিনি।

গানটি নিয়ে জিসান গ্লিটজকে বলেছেন, তিনি সব সময় দর্শক-শ্রোতাদের ভালো লাগার মত কাজ করতে চান। ‘নামের জীবন’ তার নিজেরও পছন্দের একটি কাজ জানিয়ে জিসান বলেছেন, তার প্রত্যাশা গানচিত্রটি সবার ভালো লাগবে।

‘নামের জীবন’ গানে বাঁশি বাজিয়েছেন বাবু, হিউমিং দিয়েছেন রোহান রাজ, অ্যাকুস্টিক গিটার ও ম্যান্ডোলিনে ছিলেন রাজীব ঘোষ, আর বেহালায় সেলিম আহমেদ।