ব্লক মার্কেটে লেনদেন ১৩ কোটি টাকার প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫ ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬২ লাখ ৩৭ হাজার ৪৪২ টি শেয়ার ৪৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ২৮ লাখ ১৭ হাজার টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লাভেলোর ৬ কোটি ৭৮ লাখ টাকার , দ্বিতীয় স্থানে এনসিসি ব্যাংকের ৩ কোটি ১১ লাখ টাকার ও তৃতীয় স্থানে এসইএমএল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। Download PhotoCard SHARES অর্থনীতি বিষয়: কোম্পানিরলেনদেন