আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬ আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রবিবার ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এটা স্বাভাবিক। কিন্তু বলার মতো কোনো কিছু হয়নি। যদিও বাজারে কিছু কিছু ব্র্যান্ডের তেলের সরবরাহ কম রয়েছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণের কথা ভেবে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না। দেশে কোনো পণ্যেরই দাম বাড়াতে চায় না সরকার। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: আপাততদামনাবাড়ানোবাণিজ্যমন্ত্রীভোজ্যতেলহচ্ছে