ঠাকুরগাঁও পৌঁছেছেন রষ্ট্রপতি প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬ দেশ-হোম। ছবি presedent ট্যাগ: ঠাকুরগাঁও, মির্জা ফখরুল জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁও পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। পরে হাত নেড়ে ঠাকুগাঁওবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাগরিক সংবর্ধনা কমিটি ও স্থানীয় প্রশাসন। সেখান থেকে সেনুয়া গোরস্থানে বাবার কবর জিয়ারতে যান তিনি। রাষ্ট্রপতির সফর ঘিরে প্রশাসনের নানা প্রস্তুতির সঙ্গে সাধারণ মানুষের আগ্রহ যেন এর চেয়েও বেশি। এলাকার প্রিয় সন্তানকে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো নিজ শহরে বরণ করে নিতে প্রস্তুত ঠাকুরগাঁও। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি কৌতূহল ও উচ্ছ্বাস। ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন বলেন, রাষ্ট্রপতির দুদিনের সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সফরের প্রতিটি কর্মসূচি, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। Download PhotoCard SHARES বাংলাদেশ বিষয়: ঠাকুরগাঁও পৌঁছেছেন রষ্ট্রপতি