খুলনায় আরও দুজনের প্রাণ নিলো ডেঙ্গু প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা পৃথকভাবে খুলনার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৯৫ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতরা হলেন সাতক্ষীরার বাসিন্দা শেখ ফজর আলী (৬১ ও খুলনার ফুলতলা উপজেলার মো. রেজোয়ান (৪০)। Download PhotoCard SHARES বাংলাদেশ বিষয়: খুলনায় আরও দুজনের প্রাণ নিলো ডেঙ্গু