জাতীয় ঈদগাহ ও সুপ্রিম কোর্ট এলাকায় মিললো দুই মরদেহ প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬ রাজধানীর জাতীয় ঈদগাহ ও সুপ্রিম কোর্ট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬৫ এবং আরেকজন ৪৫। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ও সাড়ে ১২টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের উত্তর পাশের ফুটপাত থেকে একজনের এবং সুপ্রিম কোর্ট-সংলগ্ন শিক্ষা ভবনের বিপরীত পাশ থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’ আরও পড়ুন বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে যুবক নিহত তিনি আরও বলেন, ‘আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি, দুজন ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকায় থাকতেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডিকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তাদের নাম-পরিচয় জানা যাবে।’ Download PhotoCard SHARES জাতীয় বিষয়: জাতীয় ঈদগাহ ও সুপ্রিম কোর্ট এলাকায় মিললো দুই মরদেহ