বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬ দেশের বরেণ্য শিল্পী, চিত্রকর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী রুবেল সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৩টা থেকেই তিনি হাসপাতালে ছিলেন। সকালে চিকিৎসকদের কাছ থেকে মুস্তাফা মনোয়ারের মৃত্যুর খবর পান। মরদেহের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে রুবেল বলেন, মরদেহ গোসলের পর ধানমন্ডির ১ নম্বর সড়কের ১৯ নম্বর বাসভবনে নেওয়া হবে। জানাজা ও দাফনের সময় ও স্থান পরে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তাঁর পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, টেলিভিশন ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে নানা অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে দেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। SHARES বিনোদন বিষয়: টেলিভিশন ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে নানা অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হনদীর্ঘ কর্মজীবনে চিত্রকলাপৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামেপ্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তানবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার