মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর নিরাপত্তার জন্য দোয়া করছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক ও দায়ী আলেম মাওলানা তারিক জামিল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টের এক পোস্টে এই পবিত্র স্থাপনার জন্য দোয়া করেছেন তিনি। বিজ্ঞাপন দোয়ায় তিনি এই পবিত্র স্থাপনাকে সবধরনের অশুভ শক্তি থেকে হেফাজতের আবেদন করেছেন আল্লাহর কাছে। মাওলানা তারিক জামিল তার দোয়ায় বলেছেন, হে আল্লাহ! আপনার পবিত্র ঘর কাবা শরীফ, মসজিদে নববী এবং দুই পবিত্র মসজিদের অংশ পুরো ভূমিকে সব ধরনের বিপদ- আপদ, হামলা ও অশুভ শক্তি থেকে হেফাজত করুন। তিনি বলেছেন, হারামাইন শরিফাইনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখুন। এসব পবিত্র স্থানের নিরাপত্তা আমাদের অন্তরকে প্রশান্ত করে এবং এর নিরাপত্তা আমাদের কাছে নিজেদের জীবনের চেয়েও বেশি প্রিয়। তিনি বলেন, হে আমাদের প্রতিপালক! আপনার অনুগ্রহ ও রহমতে হারামাইন শরিফাইনকে চিরকাল নিরাপদ ও শান্তির স্থান হিসেবে রাখুন। বিজ্ঞাপন শেষে তিনি বলেন, হে বিশ্বজগতের প্রতিপালক, আমাদের এ দোয়া কবুল করুন। আমিন। আরও পড়ুন বিপদ থেকে রক্ষায় যে দোয়া পড়তে বললেন মাওলানা তারিক জামিল মাওলানা তারিক জামিল কে? কেন এতো জনপ্রিয় তাবলিগ জামাত বদলে দিয়েছিল মাওলানা তারিক জামিলের জীবন প্রসঙ্গত, পবিত্র নগরী মক্কাতে হুথিরা ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট বুধবার বলেছে, হুথিদের এ ড্রোন মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে মক্কার আকাশসীমায় হুথিরা এ ড্রোন ছোড়ে বলে অভিযোগ করেছে সৌদি আরব। বিজ্ঞাপন তবে মক্কা নগরীতে ড্রোন হামলাল অভিযোগ অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। সৌদির এ অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে হুথিরা। সশস্ত্র এ গোষ্ঠীর পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ বলেছেন, মক্কায় হামলার দাবি একটি ঘৃণ্য মিথ্যা। যা এর আগেও দাবি করা হয়েছে। কিন্তু এখন এমন দাবি আর কাউকে ভুল বোঝায় না। এনটি Download PhotoCard SHARES ইসলাম বিষয়: মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া