৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটোতে হেরে আগেই সিরিজ খুঁইয়েছে জিম্বাবুয়ে। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছে স্বাগতিকরা। তৃতীয় ওয়ানডে ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন ৪০ বছর বয়সী জিম্বাবুইয়ান লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ফিরলেন তিনি।

৪০ বছরে পা দেওয়া লেগস্পিনার ক্রেমার ২০১৮ সালের পর এই প্রথম জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে খেলতে নেমেছেন। ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার পর জিম্বাবুয়ে দলের চতুর্থ চল্লিশোর্ধ ক্রিকেটার হিসেবে একাদশে অন্তর্ভুক্ত হলেন তিনি।

চোটের কারণে বাদ পড়া ওয়েলিংটন মাসাকাদজা ও বিশ্রামে থাকা নিউম্যান নিয়ামহুরির জায়গায় একাদশে এসেছেন আর্নেস্ট মাসুকু ও গ্রায়েম ক্রেমার।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কায়া, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলে ম্যাধভেরে, ব্র্যাড ইভান্স, গ্রায়েম ক্রেমার, আর্নেস্ট মাসুকু ও ব্লেসিং মুজারবানি।