আসিয়ান কাপ • জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ার জার্কাতায় আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচ টমাস ডুলির অধীনে গতকাল রোববার থেকে সেখানে অনুশীলনও শুরু করেছেন ফুটবলাররা।

তবে দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী যোগ দিয়েছেন এক দিন পর। আজ (সোমবার) ইংল্যান্ড থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

আজকের মধ্যেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা শামিত সোম ও ফারহান আলী ওয়াহিদের। ইংল্যান্ড প্রবাসী ফারহান ওয়াহিদ প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে ২৫ সেপ্টেম্বর।

আরআই/এমএমআর