‘পরিকল্পিত নৈরাজ্যের’ প্রতিবাদে রিজভীর নেতৃত্বে ফার্মগেটে বিক্ষোভ প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ রাজধানীসহ সারাদেশে ‘পরিকল্পিতভাবে নৈরাজ্য’ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল করেছে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে সকাল ১০টায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। আরও পড়ুন ‘পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের’ প্রতিবাদে হাটহাজারীতে বিএনপির মিছিল এএবি আয়োজিত মিছিলে সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবিরসহ কয়েকশ কৃষিবিদ অংশ নেন। এছাড়াও মিছিলে এএবি নেতা নুরুন্নবী শ্যামল, আমিরুল হক টিপু, কেআইএফ সবুর, ইমরান রানা, আমানুল্লাহ আমান, অধ্যাপক জামশেদ, ডা. মান্না, ডা. মিঠু, ডা. তারেক, প্রকৌশলী সারোয়ার মাওলা ও ড. আকিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন। কেএইচ/ইএ Download PhotoCard SHARES রাজনীতি বিষয়: ‘পরিকল্পিত নৈরাজ্যের’ প্রতিবাদে রিজভীর নেতৃত্বে ফার্মগেটে বিক্ষোভ