আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান গেলেন ৪২ বাংলাদেশি শিক্ষার্থী প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬ আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান গেছেন ৪২ বাংলাদেশি শিক্ষার্থী। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতের ফ্লাইটে তারা পাকিস্তানের উদ্দেশে রওনা হন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তাদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের অধীনে এটি প্রথম ব্যাচ। পাকিস্তান হাইকমিশন জানায়, স্কলারশিপ প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ের অধীনে শীর্ষস্থানীয় পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রাম করার জন্য শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তি প্রদান করা হয়েছে। গত বছর ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী এ প্রোগ্রামের অধীন পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি ও অধ্যয়নের সুযোগ পেয়েছিলেন। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সাফল্য কামনা করে বলেন, তারা তাদের দেশের উজ্জ্বল ভবিষ্যতে অবদান রাখবে এবং পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। Download PhotoCard SHARES শিক্ষা বিষয়: আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান গেলেন ৪২ বাংলাদেশি শিক্ষার্থী