ধানমন্ডি পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

একটি সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কয়েকজন জড়ো হয়ে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন। তবে এ বিষয়ে ধানমণ্ডি পুলিশ বলছে, বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।