এশিয়ার বাতাসে আজ দূষণ বেশি, ঢাকার কী অবস্থা?

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যে দিনগুলোতে কম-বেশি বৃষ্টি হয় সেসব দিনেও ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। সাম্প্রতিক দূষণের স্কোর তেমন তথ্যই দিচ্ছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে দূষণের দিক থেকে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৭৫।

এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৮টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আজও বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৭৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এরপরই ১৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ১৭৪ স্কোর নিয়ে দূষণে তালিকায় তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা।

এরপর দূষণে তালিকার উপরের দিকে থাকা যথাক্রমে ভারতের দিল্লি ১৬৯, কলকাতা ১৬২, মুম্বাই ১৪৩, ফিলিপাইনের ম্যানিলা ১৪২, মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৩৯, সিঙ্গাপুর ১১১, নেপালের কাঠমান্ডু ১১১, মিয়ানমারের ইয়াঙ্গুন ১০৮, কম্বোডিয়ার নম পেন ৯৯ স্কোর নিয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের অকল্যান্ড ৮, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ১৭, লন্ডন ও কানাডার মন্ট্রিয়েল সমান ২১ ও যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ২২ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।