শিক্ষকের মর্যাদা

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬

নাজিফা রাসেল স্বপ্না

শিক্ষকের হাতে আলোর মশাল, অন্ধকার যায় সরে,
তাঁরই কথায় স্বপ্ন জাগে, নতুন পৃথিবী গড়ে।
বর্ণমালা শিখিয়েছিলেন, ধরেছিলেন হাত,
আজও মনে পড়ে সেই সকাল, সেই প্রথম প্রভাত।
শাসনে ছিল ভালোবাসা, বকুনিতে ছিল মায়া,
ভুল পথে গেলে ফেরাতেন, হয়ে ছায়া।
নিজে জ্বলে আলো দেন, নীরব এক প্রদীপ,
তাঁর জ্ঞানেই জ্বলে ওঠে, হাজারো মনে দ্বীপ।
বিশ্ব জুড়ে আজকের দিন, শিক্ষকের সম্মানে,
শ্রদ্ধায় বুক ভরে, তাদের কারনে৷
বেতন দিয়ে যায় না মাপা, তাঁর শ্রমের দাম,
মানুষ গড়াই তাঁর ব্রত, এটাই তাঁর নাম।
ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি – সবাই তাঁরই দান,
শিক্ষক ছাড়া পৃথিবীটা, মরুভূমি সমান।
হে শিক্ষক, তুমি মহান, তুমি চির প্রণম্য,
তোমার আদর্শে গড়া জীবন, হোক ধন্য।
আজকের এই শুভ দিনে, একটাই করি পণ,
শিক্ষকের মর্যাদা রাখবো, সারাটা জীবন।
যতদিন বাঁচবো এই ভবে, মনে রাখবো তাঁরে,
সালাম জানাই শিক্ষক তোমায়, হৃদয়ের গভীর থেকে।