সব দোষ আমার কপালের: লেডি বাইকার সুমাইয়া প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ একটি ভুলের কারণে জীবন থেকে মূল্যবান ৭টি দিন হারিয়ে গেছে এবং নিজের রাগ ও হঠকারিতাই এই ক্ষতির জন্য দায়ী বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত লেডি বাইকার সুমাইয়া। সোমবার (৫ অক্টোবর) সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তবে এই একটা ভুলের জন্য আমার জীবন থেকে হারিয়ে গেলো ৭টা দিন; যেটা আমার জীবনের সব থেকে দামী দিনগুলোর মধ্যে ছিলো। বিজ্ঞাপন পোস্টে তিনি লেখেন, ‘যাইহোক, ভুলটা আমারই, আমার রাগের জন্য আমার ভুলের জন্য আমার নিজের লাইফের অনেকটা ক্ষতি করে ফেলছি। আমার যে ক্ষতি হয়েছে তা হয়ত কাউকে বোঝানো যাবে না।’ ‘তবে কারোরই কোনো দোষ নেই সব আমার কপালের দোষ। আমার আর একটু শান্ত থাকা উচিত ছিলো।’ Download PhotoCard SHARES জাতীয় বিষয়: সব দোষ আমার কপালের: লেডি বাইকার সুমাইয়া