রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৬২ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ১টি সুইচ গিয়ার, ১টি প্লায়ার্স, ১টি এন্টি কাটার, ১টি অবিস্ফোরিত ককটেল, ১টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, ১টি অটোরিকশা, ১৫টি মোবাইল, ১৩টি সিমকার্ড এবং ১ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: মামলা ৩৮রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩