রাম চরণকে কিয়ারার জন্মদিনের শুভেচ্ছা

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪

গতকাল বুধবার(২৭ মার্চ) এক বিশেষ দিন ছিল ভারতের দক্ষিণী অভিনেতা রাম চরণের জীবনে। এদিন তার বয়সের কোঠায় আরও এক যোগ হয়েছে। বিশেষ এ দিনে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও। এ তালিকা থেকে বাদ যায়নি অভিনেত্রী কিয়ারা আদভানি। বিশেষভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড এ অভিনেত্রী। যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি প্রকাশিত গান ‘জারাগান্ডি’ থেকে একটি ছবি শেয়ার করে কিয়ারা আদভানি লিখেছেন, শুভ জন্মদিন আমার প্রিয়তম আরসি। এখানে আমাদের মেগা বিস্ফোরণ.. উদযাপন শুরু হোক।